মতলব উত্তরে ছেংগারচর পৌরসভায় ধানের শীষের লিফলেট বিতরণ

0
মতলব উত্তরে ছেংগারচর পৌরসভায় ধানের শীষের লিফলেট বিতরণ

প্রেসনিউজ২৪ডটকমঃ মতলব (চাঁদপুর) প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনের পক্ষে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ছেংগারচর পৌরসভার ২নং ওয়ার্ডের শিকিরচর নয়াকান্দি গ্রামে বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে এই লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। এ সময় নেতাকর্মীরা সাধারণ ভোটারদের মাঝে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কার ও গণতন্ত্র পুনরুদ্ধারের বার্তা তুলে ধরেন।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান টিপু, বিএনপি নেতা সোয়েব সরকার, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশেফ মাহমুদ সংগ্রাম, পৌর মৎস্যজীবী দলের সভাপতি তমিজ আলী, যুবদল নেতা পলাশ সরকার, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাজিব, স্বেচ্ছাসেবক দল নেতা শাহ আলম, ধলু বেপারীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, ধানের শীষ জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। আগামী নির্বাচনে বিএনপি প্রার্থী ড. মোহাম্মদ জালাল উদ্দিনকে বিজয়ী করতে ঘরে ঘরে পৌঁছে যাওয়ার আহ্বান জানান তারা। লিফলেট বিতরণ কর্মসূচিতে স্থানীয় সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here