প্রেসনিউজ২৪ডটকমঃ ইতিহাস বদলানোর রাত, আর সেই ইতিহাসের কেন্দ্রবিন্দুতে আবারও লিওনেল মেসি। বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নেমে আর্জেন্টিনা ভেঙে দিল বহুদিনের এক অপূর্ণতা।
ফুটবল ইতিহাসে এর আগে কখনো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরের আসরের প্রথম ম্যাচ জিততে পারেনি আলবিসেলেস্তেরা। তবে আলজেরিয়ার বিপক্ষে মেসির মহাকাব্যিক হ্যাটট্রিকে সেই অভিশাপ ঘুচিয়ে নতুন ইতিহাস লিখে বিশ্বকাপ যাত্রা শুরু করল আর্জেন্টিনা।
ম্যাচে বিশ্বকাপের ইতিহাসে নিজের প্রথম হ্যাট্ট্রিকের দেখা পেলেন এই ক্ষুদে যাদুকর।





