কালিমার পতাকা অপসারণের প্রতিবাদে ফুলবাড়ী ও বিরামপুরে বিক্ষোভ মিছিল

0
কালিমার পতাকা অপসারণের প্রতিবাদে ফুলবাড়ী ও বিরামপুরে বিক্ষোভ মিছিল

প্রেসনিউজ২৪ডটকমঃ দিনাজপুর প্রতিনিধি: ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে কালিমার পতাকা অপসারণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কালিমার পতাকা হাতে মটরসাইকেল শো ডাউন করেছে ফুলবাড়ী ও বিরামপুর এর
ওলামায়ে কেরাম ও মুসলিম তৌহিদী জনতা।

বুধবার বিকেলে ৩.৩০মিনিটে ফুলবাড়ী ছোট যমুনা ব্রিজের উপর থেকে মোটরসাইকেল শো ডাউন শুরু করেন তারা,এতে প্রায় ২ শতাধিক মোটরসাইকেল ৪ শতাধিক লোক অংশগ্রহণ করেন। শো ডাউন এর পুর্বে ছোট যমুনা ব্রিজ এর মুখে সমাবেশ অনুষ্ঠিত হয়

উক্ত সমাবেশে বক্তব্য রাখেন আঞ্জুমানে ইত্তেহাদুল ওলামা ফুলবাড়ী এর সহ-সভাপতি মুফতী সিরাজুল ইসলাম কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা নুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আল আমিন বিন আমজাদ, দপ্তর সম্পাদক মুফতী আবরারুল হক আল মাদানী, ইসলামী আন্দোলন ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম, বিরামপুর ওলামা মাশায়েখ পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আসাদুজ্জামান।

ফুলবাড়ী থেকে প্রধান সড়ক হয়ে শোডাউন টি বিরামপুর ঢাকা মোড়ে গিয়ে শেষ হয়, সেখানে সংক্ষিপ্ত আলোচনা ও  মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়। বিরামপুর ঢাকা মোড় চত্বরে বক্তব্য রাখেনমুফতি আসাদুজ্জামান,মুফতি ইমামুল হক, মুফতি শামিম বিন সাদাফি, মাওলানা জোবায়ের হোসাইন, এস এম মাগরিব বিন আফাজ। দোয়া পরিচালনা করেন  হাফেজ মাওলানা আকরাম হোসাইন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here