ঝিনাইদহে ছাত্রদল নেতার মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা গ্রেফতার

0
ঝিনাইদহে ছাত্রদল নেতার মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা গ্রেফতার

প্রেসনিউজ২৪ডটকমঃ ঝিনাইদহে ছাত্রদল নেতার মামলায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেফতার করেছে পুলিশ। তারেক রেজা রোববার (২৪ মে) সন্ধ্যায় ঝিনাইদহ শহরের ফ্যামিলি জোন মিলনায়তনে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিলনায়তনের সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারের সময় ঘটনাস্থলে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামানসহ পুলিশের বিশেষ টিম ও গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। ওসি আসাদউজ্জামান বলেন, হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে শনিবার (২৩ মে) এনসিপি নেতা তারেক রেজাসহ কয়েকজনের নামে মামলা হয়েছে। ওই মামলার আসামি তারেক রেজাকে গ্রেফতার করা হয়েছে।

অন্য আসামিদেরও গ্রেফতারেও অভিযান চলছে। এর আগে শুক্রবার (২২ মে) ঝিনাইদহ সফরে আসেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ওইদিন জুমার নামাজ শেষে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের হাতাহাতি, মারামারি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।ওই ঘটনায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা বাদী হয়ে ছাত্রদলের স্থানীয় আট নেতাকর্মীকে আসামি করে ঝিনাইদহ সদর থানায় মামলা করেন।

ওই মামলার জেরে পরদিন দুপুরে তারেক রেজাসহ ২২ জনকে আসামি করে জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনামুল কবির মামলা করেন। ওই মামলায় আজ সন্ধ্যায় তারেক রেজাকে গ্রেফতার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here