প্রেসনিউজ২৪ডটকমঃ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ এবং কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করতে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ জাতীয় সংসদে সংশোধিত আকারে পাস হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে বিলটি পাসের জন্য উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ। পরে বিলটির ওপর আলোচনা হয়। বিরোধী দলের আপত্তির মধ্যেই আলোচনা শেষে সংশোধিত আকারে বিলটি সংসদে পাস করা হয়। বিলটির বিভিন্ন ধারায় আপত্তি জানিয়ে এটি অনুমোদন না করার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
তবে তার আপত্তি এবং বিরোধী দলের বক্তব্যের মধ্যেই বিলটি পাস হয়। সংশ্লিষ্টদের মতে, নতুন এই আইনের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়ানো, প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করা এবং বাহিনীর কর্মকাণ্ডে স্বচ্ছতা বজায় রাখতে একটি কার্যকর কাঠামো গড়ে উঠবে।





