হঠাৎ করে ফেসবুক ডাউন

0
হঠাৎ করে  ফেসবুক ডাউন

প্রেসনিউজ২৪ডটকমঃ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ করে প্রযুক্তিগত বিভ্রাট দেখা দিয়েছে।রোববার (১৯ জুলাই) দুপুর থেকে বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা প্ল্যাটফর্মটিতে প্রবেশ ও ব্যবহার করতে গিয়ে সমস্যার মুখে পড়ছেন। ব্যবহারকারীদের অভিযোগ, অনেকেই ফেসবুকে লগইন করতে পারছেন না।

আবার কারও ক্ষেত্রে অ্যাপ ও ওয়েবসাইট ধীরগতিতে লোড হচ্ছে, ফিড আপডেট হচ্ছে না কিংবা বিভিন্ন ফিচার স্বাভাবিকভাবে কাজ করছে না। অনলাইন সেবার বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউন ডিটেক্টর–এর তথ্য অনুযায়ী, রোববার দুপুর দেড়টার পর থেকে ফেসবুকের বিভিন্ন সেবা নিয়ে ব্যবহারকারীদের অভিযোগ দ্রুত বাড়তে শুরু করে। অল্প সময়ের মধ্যেই অভিযোগের সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়।

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিভ্রাটের কারণ সম্পর্কে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি। প্রযুক্তিগত সমস্যার সমাধানে প্রতিষ্ঠানটি কাজ করছে কি না, সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বিশেষজ্ঞদের ধারণা, বড় ধরনের সার্ভার বা নেটওয়ার্কজনিত সমস্যার কারণে সাময়িকভাবে এ ধরনের বিভ্রাট দেখা দিতে পারে। ব্যবহারকারীদের কিছুক্ষণ অপেক্ষা করে পুনরায় চেষ্টা করার পরামর্শ দেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here