না’গঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষয়ত্রীর ইন্তেকাল

0
না’গঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষয়ত্রীর ইন্তেকাল

প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষয়ত্রী জাহানারা বেগম আমেরিকার ওয়াইহু রাজ্যের একটি হাসপতালে ৯২ বৎসর বয়সে ১২/০৯/২০২৬ইং তারিখে বাংলাদেশ সময় রাত্র ৭.১০ মিনিটে মৃত্যু বরন করেন।

মরহুমার পুত্র ক্যান্ট স্টেট ইউনিভার্সিটি অধ্যাপক জাবেদ ইকবাল খান, আসিফ ইকবাল খান ও এক কন্যা তাসকিনা খান রয়েছে। তিনি মতিঝিল সেন্টাল গভঃ স্কুলের প্রধান শিক্ষিকা হিসেবে অবসার যান। জৈষ্ঠ্য আইনজিবী ড. তৈমুর আলম খন্দকার তাহার মামী শ্বশুরী জাহানারা বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here