রূপগঞ্জে ইয়াবা-মদসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

0
রূপগঞ্জে ইয়াবা-মদসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ-এর তেতলাবো এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, বিদেশি মদ ও মাদক বিক্রির নগদ টাকাসহ তিন কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৪ মে) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশ-এর একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তাররা হলেন, সুলতান আহমেদ (২৮), নয়ন মিয়া (২৬) ও রাজ রায়হান রাব্বি (২২)। তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৭ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ এবং মাদক বিক্রির নগদ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, তেতলাবো এলাকার মাদক কারবারিদের এ সিন্ডিকেটটি দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিল। পুলিশ ছদ্মবেশে অবস্থান নিয়ে তাদের গ্রেপ্তার করে। তিনি আরও বলেন, গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here