মহেশপুরে ড্রাগন বাজার রেজিস্ট্রেশন ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

0
মহেশপুরে ড্রাগন বাজার রেজিস্ট্রেশন ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

প্রেসনিউজ২৪ডটকমঃ ​মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার গৌরীনাথপুর ড্রাগন বাজারে সরকারি ভাবে বাজার রেজিস্ট্রেশন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে চলা অপপ্রারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে গৌরীনাথপুর বাজারে ব্যানার ও ফেস্টুন হাতে প্রায় দুই হাজার আড়তদার ও বাজার কর্মচারী গৌরীনাথপুর বাজারে জড়ো হন। পরে তাঁরা ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেন।

​মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ঐতিহ্যবাহী এই ড্রাগন বাজারকে ঘিরে কতিপয় ফেসবুক ব্যবহারকারী ও ইউটিউবার উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালাচ্ছে। এসব অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তারা অবিলম্বে এ ধরনের কর্মকান্ড বন্ধের হুঁশিয়ারি দেন। একই সঙ্গে বাজারটির স্বাভাবিক কার্যক্রম ও ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষায় দ্রুত সরকারিভাবে বাজার রেজিস্ট্রেশনের দাবি জানান তাঁরা। ​

মানববন্ধনে বক্তব্য রাখেন ড্রাগন বাজারের সভাপতি সোহাগ খান, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, আজমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান মাস্টার, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মশিয়ার রহমান প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here