ফুলবাড়ীতে জমি নিয়ে বিরোধ, ৫০টি কলাগাছ কেটে নষ্ট ও নারীকে লাঞ্ছনার অভিযোগ

0
ফুলবাড়ীতে জমি নিয়ে বিরোধ, ৫০টি কলাগাছ কেটে নষ্ট ও নারীকে লাঞ্ছনার অভিযোগ

প্রেসনিউজ২৪ডটকমঃ ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে জমি দখলকে কেন্দ্র করে কলাগাছ কেটে নষ্ট ও এক নারীকে লাঞ্ছিত করার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক গৃহবধু। অভিযোগকারী মোছা. আয়শা আরা, স্বামী- মো. আব্দুল খালেক, সাং- খয়েরবাড়ী নলডাঙ্গা, ০৯নং ওয়ার্ড, ০৫নং খয়েরবাড়ী ইউনিয়ন, থানা- ফুলবাড়ী।

অভিযোগ সূত্রে জানা যায়, বাদীর স্বামী আব্দুল খালেক ২০০২ সালের ১৭ মার্চ ১৮৩৮ নং কবলা দলিল মূলে খয়েরবাড়ী মৌজার ০৫ শতক জমি ক্রয় করেন। খতিয়ান নং- ৫২৯, দাগ নং- এস.এ-১২৯৭। অভিযোগে বলা হয়, গত ১৫ আগস্ট ২০২৬ তারিখে ১নং বিবাদী মো. সবুজ জোরপূর্বক জমিতে প্রবেশ করে ঘরবাড়ি নির্মাণের চেষ্টা করেন। এতে বাধা দিলে বাদী ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ দেন।

এর জেরে গত ১৬ আগস্ট দুপুর আনুমানিক ৩টার দিকে বিবাদীরা দেশীয় অস্ত্র দা, কুড়াল ও হাসুয়া নিয়ে জমিতে প্রবেশ করে রোপণকৃত প্রায় ৫০টি কলাগাছ কেটে ফেলে। যার আনুমানিক ক্ষতির পরিমাণ ৫০ হাজার টাকা। বাদীর অভিযোগ, গাছ কাটায় বাধা দিতে গেলে ১নং বিবাদী তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও শ্লীলতাহানির চেষ্টা করে। বাধা দিতে গেলে ২নং বিবাদী তাকে মারপিট করে।

এসময় স্থানীয়রা এগিয়ে এলে বিবাদীরা পালিয়ে যায়। পরে বিবাদীরা হুমকি দেয়, লিখিত অভিযোগ প্রত্যাহার না করলে বাদী ও তার পরিবারের লোকজনকে মেরে ফেলা হবে অথবা বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে। বাদী আরও অভিযোগ করেন, ১নং বিবাদী এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত। এ বিষয়ে ফুলবাড়ী থানার ওসি বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here