গৌরীপুরে তথ্য যাচাই বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

0
গৌরীপুরে তথ্য যাচাই বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রেসনিউজ২৪ডটকমঃ মোঃ মাহফুজুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ১৯/৭/২০২৬ ইং, রোজ রবিবার, সকাল ১০ ঘটিকায়, গৌরীপুর উপজেলার অফিসার্স ক্লাবে, গ্রামীণ সড়ক উন্নয়ন পরিকল্পনাকে আরও কার্যকর ও তথ্যভিত্তিক করতে “গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাই” বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কর্মশালা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় উপস্থিত ছিলেন,প্রকৌশলী সাকিব হাসান, জি আই এস স্পেশালিষ্ট, বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেড। ফেরদৌস হাসনাত রাতুল, জি আই এস অ্যানালিস্ট , বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেড। মোঃ আমিনুল ইসলাম  উপজেলা প্রকৌশলী, এল, জি, ই, ডি, গৌরীপুর ময়মনসিংহ।গৌরীপুর উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুল ইসলাম খান শহীদ ।

এছাড়াও গণমাধ্যম কর্মী গণ উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন।এছাড়াও প্রকৌশলী এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।কর্মশালায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) নির্ধারণ, সড়কের অগ্রাধিকার তালিকা প্রণয়ন এবং মাঠপর্যায়ের তথ্য যাচাইয়ের গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, সঠিক তথ্যের ভিত্তিতে পরিকল্পনা গ্রহণ করা হলে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা আরও টেকসই ও জনবান্ধব হবে। একই সঙ্গে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও কার্যকারিতা বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে জিআইএস (GIS) প্রযুক্তিনির্ভর গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন, তথ্য সংগ্রহের পদ্ধতি এবং বাস্তব তথ্যের সঙ্গে বিদ্যমান তথ্যের মিল যাচাই নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকার সড়কসংক্রান্ত তথ্য উপস্থাপন করেন এবং প্রয়োজনীয় সংশোধনী ও মতামত প্রদান করেন।

কর্মশালায় বক্তারা আশা প্রকাশ করেন, তথ্যনির্ভর পরিকল্পনা ও অগ্রাধিকারভিত্তিক উন্নয়নের মাধ্যমে গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও আধুনিক, নিরাপদ ও টেকসই হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here