বাঁশখালীতে বন্যার স্রোতে ভেসে প্রাণ হারালো দুই শিশুর মৃত্যু

0
বাঁশখালীতে বন্যার স্রোতে ভেসে প্রাণ হারালো দুই শিশুর মৃত্যু

প্রেসনিউজ২৪ডটকমঃ জেলা সংবাদদাতা: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলের তীব্র স্রোতে ভেসে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে দুই শিশু। শুক্রবার (১০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের পৃথক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো দক্ষিণ ইলশা গ্রামের মেহের আলী বাড়ির প্রবাসী কামাল উদ্দিনের ছেলে আশিক (৬) এবং একই ইউনিয়নের রত্নপুর এলাকার বাসিন্দা মিরাজ (৭)। পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে দুই শিশু নিজ নিজ বাড়ির উঠানে খেলতে বের হয়। এ সময় পূর্ব দিক থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রবল স্রোতে তারা ভেসে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার ওসি রবিউল হক বলেন, পাহাড়ি ঢলের পানির স্রোতে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। তিনি ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে বন্যার তীব্র স্রোত থেকে শিশুদের নিরাপদে রাখতে অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here