না’গঞ্জে ডাকাতির কবলে জাপান প্রবাসী ৩০ লাখ টাকার সোনা-আইফোন লুট

0
না’গঞ্জে ডাকাতির কবলে জাপান প্রবাসী ৩০ লাখ টাকার সোনা-আইফোন লুট

প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্ত্রীসহ আরমান (৪০) নামক এক জাপান প্রবাসী সংঘবদ্ধ ডাকাতির শিকার হয়েছেন। ভুক্তভোগীদের অভিযোগ, ১৫ ভরি সোনার গহনাসহ সঙ্গে থাকা মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে ডাকাতরা। বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজায় এ ঘটনা ঘটে। ডাকাতির শিকার আরমান ফেনী জেলার আব্দুস সোবহানের ছেলে। জানা গেছে, প্রবাসী আরমান তার স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্যদের নিয়ে জাপান যাওয়ার উদ্দেশে মাইক্রোবাসযোগে ফেনী থেকে ঢাকার দিকে আসছিলেন।

পথিমধ্যে মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোলপ্লাজা সংলগ্ন স্থানে পৌঁছালে অজ্ঞাত ৫/৬ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র চাপাতি, ছুরি, লোহার রডসহ তাদের গাড়ির গতিরোধ করে। আরও জানা যায়, গাড়িটি থামানো মাত্রই প্রবাসী আরমান ও তার পরিবাবের সদস্যদের মারধর করে সঙ্গে থাকা ১৫ ভরি সোনার গহনা, আইফোন-১৬ প্রো ম্যাক্সসহ তিনটি মুঠোফোন ও নগদ ৩০ হাজার টাকা জোরপূর্বক ছিনেয়ে নেওয়া হয়।

সোনার গহনার দাম ৩০ লাখ টাকার ওপরে। ঘটনার প্রত্যক্ষদর্শী এক মোটরসাইকেল আরোহী জানিয়েছেন, আমিও একই পথে যাওয়ার সময়ে ৫-৬ জনকে চাপাতি হাতে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে সামনে আগাইনি। আমি যখন বাইক থামিয়ে দাঁড়িয়ে ছিলাম এরমধ্যেই হায়েছ গাড়িটিতে ডাকাতি হয়। এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, ছিনতাইয়ের ঘটনাটি মেঘনা টোলপ্লাজায় অংশ পড়লেও মহাসড়কে হয়নি।

এটি ঘটেছে মহাসড়কের পাশের নিচের একটি সড়কে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, ছিনতাইয়ের এই ঘটনাটি নিয়ে আমরা কাজ করছি। এখনো কিছু সুস্পষ্ট জানতে পারিনি। থানা পুলিশের চেকপোস্টের সামনে ডাকাতি ঘটেছে বলা হলে তিনি জানান, চেকপোস্টের সামনেই ঘটেছে বলে শুনেছি, তবে বিস্তারিত কিছু এখনো বলা সম্ভব না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here