প্রেসনিউজ২৪ডটকমঃ ফুলবাড়ী দিনাজপুর জেলা প্রতিনিধি: উন্নত পল্লী সমৃদ্ধ দেশ,সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারাদেশের ন্যায় দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ফুলবাড়ী এর আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত হয়েছে।
সোমবার ৬ জুন দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বিধু ভূষণ রায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি অফিসার শফিকুল ইসলাম,উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিসার মিজানুর রহমান,উপজেলা মৎস্য অফিসার রাশেদা খাতুন,ফুলবাড়ী ওসি তদন্ত সিদ্দিকুর রহমান,আনসার ও ভিডিপি কর্মকর্তা সাহারা বানুসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও বিআরডিবির উপকারভুগি সদস্য বৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আহমেদ হাসান বলেন সরকার পল্লী উন্নয়নে ব্যাপকভাবে কাজ করছে ফ্যামিলি কার্ড কৃষক কার্ড সহ বিভিন্ন সুবিধা বাস্তবায়ন করেছে, এই সরকারের মূল উদ্দেশ্য অবহেলিত পল্লীগুলোকে উন্নত করা এবং মানুষের জীবন মানের উন্নতি ঘটানো। অনুষ্ঠানের শেষে সকল সদস্যদের হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের বিষয়ে পল্লী উন্নয়ন কর্মকর্তা বিধু ভূষণ রায় জানান বাংলাদেশে এই প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হচ্ছে, অত্যন্ত সুশৃংখল ভাবে এবং আনন্দমুখর পরিবেশে আজকের এই দিবসটি উদযাপিত হয়েছে আগামীতে সরকারের নির্দেশনা মোতাবেক পল্লী উন্নয়নে আমরা সমস্ত কাজ সুস্থ ভাবে পরিচালনার চেষ্টা করব।





