ফুলবাড়ীতে বিভিন্ন খাতে এককালীন অনুদানের চেক বিতরণ করলেন এমপি রেজওয়ানুল হক

0
ফুলবাড়ীতে বিভিন্ন খাতে এককালীন অনুদানের চেক বিতরণ করলেন এমপি রেজওয়ানুল হক

প্রেসনিউজ২৪ডটকমঃ ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি:সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে দিনাজপুরের ফুলবাড়ীতে বেসরকারি এতিমখানা, স্বেচ্ছাসেবী সংস্থা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও পরিবারের জীবনমান উন্নয়নে এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে।শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়, ফুলবাড়ী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ পার্বতীপুর-ফুলবাড়ী আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এ.জেড.এম রেজওয়ানুল হক।  সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার জনাব আহমেদ হাছান। অনুষ্ঠানে ২৭ টি মাদ্রাসার মাঝে মোট ১ কোটি ৩০ লাখ টাকার ক্যাপিটেশন গ্র্যান্ট, প্রতিবন্ধী ১০ জনের মাঝে ১০টি হুইলচেয়ার, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৪ জন শিক্ষার্থীর মাঝে ৮৮ হাজার টাকা উপবৃত্তি, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩২ জনের মাঝে মোট ৬৪ হাজার টাকা এবং ৩টি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে ২১ হাজার টাকার অনুদান বিতরণ করা হয়।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানোয়ার হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার, সংসদ সদস্যের সমন্বয়কারী ও দিনাজপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম, ৪ নং বেতদিঘি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাস্টার,পৌর বিএনপির সহ-সভাপতি মমতাজ আলী চৌধুরীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষ, এতিম ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সরকারের এই উদ্যোগ অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here