প্রেসনিউজ২৪ডটকমঃ মোঃ মাহফুজুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ২৭ জুন ২০২৬ ইং তারিখে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার BRAC এর ETAB বিশেষ প্রোগ্রাম গৌরীপুর অগ্রদূত নিকেতন আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গৌরীপুর উপজেলা বিএনপির আহবায়ক, হাবিবুল ইসলাম খান শহীদ, গৌরিপুর পৌর বিএনপির আহবায়ক, আলী আকবর আনিছ। মোঃ রেজাউল করিম, (ব্যবস্থাপক) এস.এস.এফ,মোহাম্মদ লতা হাবিব, এলাকা ব্যবস্থাপক, এস.এস. এফ, মোঃ আব্দুর রহিম, এস.সি.ও (প্রগতি), মো :রফিকুল ইসলাম, সাংগঠনিক, এস.এস. এফ, গৌরীপুর, ময়মনসিংহ।বক্তারা শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, নেতৃত্বের গুণাবলি এবং আধুনিক শিক্ষার গুরুত্ব সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানের অংশগ্রহণকারী ৫০ জন শিক্ষার্থীদের মাঝে, শিক্ষার উপকরণ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠান শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে এবং শিক্ষার্থীদের আত্মউন্নয়ন ও ভবিষ্যৎ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।





