প্রেসনিউজ২৪ডটকমঃ ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের আদর্শ কলেজ পাড়া গ্রামের সৌদি প্রবাসী আলী হোসেনের বাসায় হামলা করেছে মাদক কারবারি লাবু ।
এসময় আলী হোসেন এর বাড়ির দরজায় এসে দরজা ভাঙচুরের চেষ্টা করে লাবু, এক পর্যায়ে ইট পাটকেল দিয়ে আলী হোসেনের বাড়িতে ঢিল ছুড়লে ইটের আঘাতে গুরুতর আহত হন তার স্ত্রী রেশমা।
পরে তিনি চিকিৎসার জন্য ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি হন। হামলার বিষয়ে ফুলবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন আলী হোসেনের মা। বিষয়টি নিয়ে এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে,নিন্দা জানিয়েছেন সচেতন মহল। আলী হোসেনের স্ত্রী আরো বলেন তার ১০ বছরের কন্যা সন্তানকে এসিড নিক্ষেপ করার হুমকি দিয়েছে মাদক কারবারি লাবু।
এখন তিনি দুই সন্তানকে নিয়ে আতঙ্কে বসবাস করছেন। বর্তমানে তিনি চরমভাবে জীবনের নিরাপত্তা হিনতায় ভুগছেন। এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শাহ জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি নিয়ে প্রবাস থেকে আলী হোসেন জানিয়েছেন আমি জীবনের ঝুঁকি নিয়ে প্রবাসে কাজ করে দেশের জন্য রেমিটেন্স পাঠাচ্ছি, আর দেশে মাদক কারবারীরা আবার পরিবারের উপর হামলা করছে আমি দ্রুত এ বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা।





