মাওঃ মইনুদ্দীনের বিরুদ্ধে অবৈধ ক্ষমতা দখল, অর্থ আত্মসাৎ এর প্রতিবাদে মানববন্ধন

0
মাওঃ মইনুদ্দীনের বিরুদ্ধে অবৈধ ক্ষমতা দখল, অর্থ আত্মসাৎ এর প্রতিবাদে মানববন্ধন

প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব প্রতিনিধি: “প্রতিষ্ঠান নয় ব্যক্তি মাওঃ মইনুদ্দিন ও তার চার সিন্ডিকেট সদস্যকে অবিলম্বে গ্রেফতার করো করতে হবে” সেøাগানকে সামনে রেখে দাতা সদস্য, অবিভাবক সদস্য ও সচেতন নাগরিক এর ব্যানারে সাতক্ষীরা দারুল উলুম মাদ্রাসা ও এতিম খানার মাওলানা মইনুদ্দীনের বিরুদ্ধে অবৈধ ক্ষমতা দখল, জবাবদিহিতাহীন একনায়কতন্ত্র, অর্থ আত্মসাৎ ও স্বৈরাচারী শাসনের ভয়াবহ দৃশ্য, দুই হাজার বাইশ তেইশ ও দুই হাজার তেইশ চব্বিশ দুই বছরের অডিট রিপোর্টে প্রকাশিত হওয়ায় সোমবার বিকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানব বন্ধন ও সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

মানব বন্ধন ও সমাবেশে বক্তারা মাওঃ মইনুদ্দীনকে অবিলম্বে গ্রেফতার, এতিমদের ও মাদ্রাসার আত্মসাৎকৃত সকল অর্থ অবিলম্বে ফেরত এবং ক্ষতিগ্র¯’ শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীদের ক্ষতিপূরনের দাবি তুলে ধরেন। মানববন্ধন ও সমাবেশটি শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে ও মফিজুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন হাফেজ মাওলানা মুফিÍ ওয়াহিদুজ্জামান, আব্দুস সামাদ, শেখ রিয়াজুল ইসলাম, আব্দুল আলীম, বাপ্পি, শাহিদা খাতুন, তাসলিমা খাতুনসহ আরো অনেকে।

প্রায় অর্ধ শতাধিক নারী পুরুষের অংশগ্রহনে বক্তারা বলেন মানববন্ধন ও সমাবেশ থেকে বক্তারা বলেন অনতিবিলম্বে ব্যব¯’া গ্রহন করা না হলে ঈদের পরে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here