প্রেসনিউজ২৪ডটকমঃ ফুলবাড়ী (দিনাজপুর) থেকে: দিনাজপুরের ফুলবাড়ীতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ৩ শত জন দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ করা হয়।
রবিবার (২৪ মে) বিকেল ৩ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলাম সভাপতিত্বে মানবিক সহায়তা হিসাবে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ (পার্বতীপুর ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক।
এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, দিনাজপুর জেলা বিএনপির ( সাবেক) যুগ্ম সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম , বেতদিঘী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, ফুলবাড়ী উপজেলা বিএনপির(সাবেক) সিনিয় যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাস্টার, ৫ নং খায়েরবাড়ী ইউপি সদস্য লিটন মন্ডল, ফুলবাড়ী পৌর বিএনপি সহ-সভাপতি মমতাজ আলী চৌধুরী, সাইদুর মাস্টার , ফুলবাড়ী পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আরমান হক (খোকন), নুরুজ্জামান মোল্লা, আলাদিপুর ইউনিয়ন ইউনিয়ন বিএনপির (সাবেক) সভাপতি আনোয়ার হোসেন সহ প্রিন্ট ও ইলেকট্রিক সাংবাদিক বৃন্দ।
প্রধান অতিথি এজেডএম রেজওয়ানুল হক তার বক্তব্য বলেন, ঈদের আনন্দকে বাড়িয়ে দিতে প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত মানুষের কথা চিন্তা করে এই অর্থ ও শাড়ি বরাদ্দ দিয়েছে যা আজ বিতরন করা হলো। এবার ৩ শত জনকে প্রত্যেককে ১ হাজার করে টাকা বিতরণ করা হলো। এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





