শিক্ষার মানোন্নয়নে অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ : এমপি মান্নান

0
শিক্ষার মানোন্নয়নে অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ : এমপি মান্নান

প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের প্রতিটি এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার মানোন্নয়নে অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নতুন এই ভবন শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করবে। শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের তাহেরপুর হাজি লালমিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় অভিভাবকদের উদ্দেশে সংসদ সদস্য বলেন, সন্তানদের সঠিকভাবে গড়ে তুলতে পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিভাবকদের অবশ্যই তাদের সন্তানদের খেয়াল রাখতে হবে এবং নিয়মিত পড়ালেখার প্রতি মনোযোগী করতে হবে। সন্তানদের নৈতিক শিক্ষা ও শৃঙ্খলার বিষয়েও সচেতন থাকার আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here