মতলব উত্তরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুসে ও আলোচনা সভা

0
মতলব উত্তরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুসে ও আলোচনা সভা

প্রেসনিউজ২৪ডটকমঃ মতলব চাঁদপুর প্রতিনিধিঃ পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামায়াত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা শাখার উদ্যোগে জশনে জুলুসে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকালে উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে বাজারে প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলাকান্দা এসে শেষ হয়। পরে কলাকান্দা হযরত উমর (রহ.) আলিয়া মাদ্রাসা মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আহলে সুন্নাত ওয়াল জামায়াত মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি সৈয়দ আহমেদ বুলবুল মাস্টারের সভাপতিত্বে ও মাওলানা মোঃ মোরশেদ আলমের উপস্থাপনায় বক্তব্য রাখেন, হযরত মাওলানা মাসউদ আহমেদ আল উয়েসী, মাওলানা আশফাক হোসেন, মাওলানা নেছার আহমেদ মাস্টার, মাওলানা শাহ বদিউজ্জামাল বাহার, মাওলানা ইব্রাহিম খলিল ফারুকী, আলহাজ্ব আঃ হাকি মিয়াজী, আহলে সুন্নাত ওয়াল জামায়াত মতলব উত্তর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল বাতেন মাস্টার, মোঃ নুরুজ্জামান, মোঃ আহম্মদ উল্লাহ, মোজাম্মেল হক মাস্টার প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আঃ হাকিম মিয়াজী।

বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) এর তাৎপর্য ও মহানবীর জীবিনী তুলে ধরেন। এবং ঈদে মিলাদুন্নবী (স.) বিশ্বব্যাপী পালনের আহ্বান জানান। বর্ণাঢ্য এই আয়োজনে বিভিন্ন আলেম ওলামায়ে কেরামগণ এবং বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা উপস্থিত ছিলেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here