প্রেসনিউজ২৪ডটকমঃ মতলব চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার উত্তর শিকিরচর গ্রামর যুবক মোঃ ফয়সাল সরকার (২৫) কিডনি জনিত জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ২৫ বছর। বৃহস্পতিবার (১৮ জুন) রাত ১০টা ৩৫ মিনিটে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি উপজেলার উত্তর শিকিরচর এলাকার শামীম সরকারের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কিডনি সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন ফয়সাল। অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, বাবা-মা, আত্মীয়-স্বজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার স্ত্রী বর্তমানে চার মাসের অন্তঃসত্ত্বা।
তিনি সম্প্রতি নার্সিং ইনস্টিটিউট থেকে পড়াশোনা সম্পন্ন করেছেন। ফয়সালের অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক ও অনিশ্চয়তা। স্থানীয় বাসিন্দারা জানান, ফয়সাল ছিলেন শান্ত, ভদ্র ও সবার প্রিয় একজন তরুণ। তার অকাল প্রয়াণে উত্তর শিকিরচরসহ পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে। পরিবারের সদস্যরা মরহুমের আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।
এদিকে মতলব উত্তর উপজেলার উত্তর শিকিরচর গ্রামের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে কিডনি জনিত জটিল রোগে আক্রান্ত হয়ে অকাল মৃত্যু হওয়া যুবক মোঃ ফয়সাল সরকার (২৫) এর জানাজা নামাজ বাদ আছর ফরিদপুরে অনুষ্ঠিত হয়। শেষে সেখানেই তাকে দাফণ করা হয়।





