মতলব উত্তরে ইউনিয়ন পরিষদের কাজে বিএনপি নেতাকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

0
মতলব উত্তরে ইউনিয়ন পরিষদের কাজে বিএনপি নেতাকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব প্রতিনিধি:-মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়ন পরিষদের কাবিটা ও টিআর প্রকল্পের কাজে ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ মুন্সিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ পাওয়া গেছে। তিনি ইউনিয়ন পরিষদের সঙ্গে জড়িত নেই অথচ গত কয়েকদিন ধরে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এটি একটি মিথ্যা অপপ্রচার বলে দাবী হাফেজ মুন্সির।

হাফেজ মুন্সি বলেন, আমি গজরা ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। আসলে আমি ইউনিয়ন পরিষদের কেউ নই। অথচ ইউনিয়ন পরিষদের প্রকল্প নিয়ে আমাকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। যা খুবই দুঃখজনক এবং অনৈতিক। ইউনিয়ন প্রকল্পের কাজ পিআিইসির মাধ্যমে বাস্তবায়ন হবে এখানে অন্য কারো হাতে কিছু নেই। আমার জনপ্রিয়তার প্রতি ঈর্ষানিত হয়ে বিরুদ্ধে একটি মহল অপপ্রচার চালাচ্ছে।

এতে কেউ কান দিবেন না। জানা গেছে, ২০২৫-২৬ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষন কর্মসূচীর আওতায় ২য় কিস্তি মাধ্যমে ৪ লাখ ৭৩ হাজার ৭৯২ টাকা ব্যয়ে কাবিটা প্রকল্প মোহনপুর-নন্দলালপুর রোড পাকা রাস্তা হইতে মুন্সি বাড়ি নতুন মসজিদের পুর্ব পাশের পুকুরের দেওয়াল নির্মাণ সহ মুন্সি বাড়ির পুরাতন মসজিদ পর্যন্ত রাস্তা পুনঃসংস্কার ও মোহনপুর-নন্দলালপুর রোড পাকা রাস্তা হইতে ৫৩নং গজরা সরকারি প্রাথমিক বিদ্যালয় পুর্ব পাশের উত্তর কোন হয়ে বিদ্যালয়ের পিছনের পশ্চিম সীমানা পর্যন্ত রাস্তা নির্মাণ এবং টিআর প্রকল্পের ৫৩নং গজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেফটি ট্যাংক নির্মাণ ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে গজরা ইউনিয়ন পরিষদ। ওই প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভাপতি ছিলেন স্থানীয় ২নং ওয়ার্ড মেম্বার মোঃ সুরুজ মুন্সি ও সদস্য সচিব ছিলেন সংরক্ষিত মহিলা মেম্বার সালেহা বেগম।

গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্যাহ প্রধান বলেন, ৪ লাখ ৭৩ হাজার ৭৯২ টাকা ব্যয়ে একটি প্যাকেজে এই তিনটি প্রকল্প আমার ইউনিয়ন পরিষদের মাধ্যমে বাস্তবায়ন করা হয়েছে। এই কাজগুলো আমরা পরিদর্শন করেছি এবং শতভাগ মানসম্মত কাজ বাস্তবায়ন হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here