২৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

জেলা

মহেশপুর সীমান্তে ১৫ লাখ টাকার ভারতীয় ওষুধ উদ্ধার

প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান চালিয়ে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করেছে মহেশপুর ৫৮ বিজিবি’র সদস্যরা। বুধবার বিকালে পলিয়ানপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে এ সব অবৈধ ওষুধ উদ্ধার করে।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিত্বে এ তথ্য জানানো হয়।বিজিবি জানায়,পলিয়ানপুর বিজিবি ক্যাম্পের সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ৪৯৯০ পিচ ভারতীয় ঔষদ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ওষুধগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লাখ ৯৭ হাজার টাকা।

সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ ও অবৈধ অনুপ্রবেশ রোধে আভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে বিজিবি। এ ছাড়া মাদকবিরোধী অভিযান ও চোরাচালানের বিরুদ্ধেও বিজিবির কঠোর নীতি অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিত্বে জানানো হয়।

 

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত