২৫ অক্টোবর ২০২৬
সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

জেলা

মহেশপুরে বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার মাদক দব্র্য উদ্ধার

প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিভিন্ন সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে কোটি টাকা মুল্যের বিভিন্ন মাদক দব্র্য ও ডিএনএ টেষ্ট কিট উদ্ধার করা হয়েছে।
বিজিবি সুত্রে জানাগেছে, মঙ্গলবার ভোর রাতে মহেশপুর ৫৮ বিজিবির রাজাপুর বিজিবি  ক্যাম্পের সদস্যরা সীমান্ত বর্তী রাজাপুর গ্রামের শুকুর আলীর ভুট্রা ক্ষেতের মধ্যে থেকে ভারতীয় ২২০টি ডিএনএ টেষ্ট কিট উদ্ধার করা হয়েছে।

যার আনুমানিক মুল্য ৫১ লাখ ৭০ হাজার টাকা।একই সময় গয়েশপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা গয়েশপুর মাঠের মধ্যে থেকে ৩৯৬ পিচ ভারতীয় সেক্স টেবলেট ভায়াগ্রা উদ্ধার করা হয়েছে। অপর দিকে মঙ্গলবার সকালে মাঠিলা বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্তের লেবুলতা গ্রামের মজিদের বাঁশ বাগানের ভিতর থেকে ভারতীয় ৯৯০ পিচ ঔষধ ও ২৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

মহেশপুর ৫৮ বিজিবির উপ-পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, মালামাল উদ্ধারের ঘটনায় পৃথক ভাবে মামলা হয়েছে।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত