১৯ নভেম্বর ২০২৬
সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

জেলারাজনীতি

মহেশপুরে ছাত্র দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষীকি উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা: ঝিনাইদহের মহেশপুরে ছাত্র দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষীকি উপলক্ষে বুধবার বিকালে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্র দলের আহবায়ক কামরুল হাসান রতনের সভাপতিত্বে দলীয় কার্যালয় চত্তরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বি এন পির সভাপতি মেহেদী হাসান
রনি।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি এ্যাড: আমিরুল ইসলাম খান চুন্নু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দীন বিশ^াস, সংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোহাগ খান, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব আব্দুল মালেক, পৌর ছাত্র দলের সদস্য সচিব রাজিম উদ্দীন প্রমুখ।

এর পুর্বে মহেশপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে ছাত্র দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষীকির এক বনাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত