২৫ অক্টোবর ২০২৬
সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

জেলা

ফুলবাড়ীতে সড়ক অবরোধ করে  বিক্ষোভ

প্রেসনিউজ২৪ডটকমঃ জেলা সংবাদদাতা: ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: সারা দেশে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা ও হত্যার প্রতিবাদে এবং ৯ দফা বাস্তবায়নের দাবিতে সড়ক অবরোধ করে ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ১০টা থেকে  বৃষ্টিকে উপেক্ষা করে ছাত্র ও জনতা স্থানীয় নিমতলা মোড়ে জড়ো হতে থাকে। পরে সেখান থেকে ফুলবাড়ীর প্রধান সড়ক “দিনাজপুর-ঢাকা” মহাসড়ক অবরোধ করে ফুলবাড়ী ঢাকা মোড়ের দিকে অগ্রসর হতে থাকে।

বৃষ্টির মধ্যেই ছাত্র, জনতা ও শ্রমিকসহ বিভিন্ন পেশার মানুষ ঢাকা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এ সময় অতিরিক্ত পুলিশ ও বিজিবি আশেপাশে এলাকার নিরাপত্তা দায়িত্বে ছিলেন।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত