কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ
প্রেসনিউজ২৪ডটকমঃ মতলব চাঁদপুর প্রতিনিধিঃ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে সুলতানাবাদ ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে টরকি বাজার থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টরকি হাসপাতালের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার। এ সময় তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কোনো ধরনের সন্ত্রাস, সহিংসতা ও বিশৃঙ্খলা আমরা মেনে নেব না। দেশের শান্তি, স্থিতিশীলতা ও জনগণের নিরাপত্তা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ম
তলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সভাপতি রাশেদ হাসান টিপুর সঞ্চালনায় এ সময় মতলব উত্তর উপজেলা বিএনপির সহ সভাপতি গনি তফাদার, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম সরকার, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, তোফায়েল পাটোয়ারী, উপজেল যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক রাসেদ জামান টিপু, সিনিয়র যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক হিমেল উদ্দিন মোল্লা শিমুল, উপজেলা ছাত্রদলের আহবায়ক নুরুল হুদা ফয়েজীসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
