নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাবের নিজস্ব কার্যালয় নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে দোয়া মাহফিল
প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব সংবাদদাতা: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাবের নিজস্ব কার্যালয় নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের প্রতিষ্ঠাতা নাজমুল হাসান রোকনের পরিচালনায় ক্লাবের স্থায়ী ঠিকানায় এ ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাবের সভাপতি জহির রায়হান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মমরুজকান্দি সুলতানিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি যাইনুল আবেদীন।
এ সময় আরও বক্তব্য রাখেন নিশ্চিন্তপুর বাইতুস সালাহ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা ইমাম হোসাইন মোস্তাফী, প্রবীণ মাওলানা রহমতউল্লাহ, আনোয়ারপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ওবায়দুল্লাহ, মাওলানা ই.এম.আই গাজ্জালী এবং ক্লাবের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী-সমাজসেবক মেহেদী হাসান ইমু সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের কোষাধ্যক্ষ মহিউদ্দিন সুমন, ক্রীড়া সম্পাদক সুজন বেপারি, সমাজসেবা বিষয়ক সম্পাদক সোহান পাঠোয়ারী,কার্যনিবাহী কমিটির অন্যতম সদস্য ইলিয়াস মিয়াজি, আরিফ সরকার,বাবলু শিকদার, সোরহাব দেওয়ান,পারভেজ দেওয়ান,রাসেল সরকার,বাবুল সরকার, শওকত সহ ক্লাবের দাতা সদস্য, দাতা, উপদেষ্টা, শুভাকাঙ্ক্ষী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাবের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিজস্ব কার্যালয় নির্মাণের মাধ্যমে ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি সামাজিক, মানবিক ও ক্রীড়া কার্যক্রম পরিচালনায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। পরে ক্লাবের নিজস্ব কার্যালয়ের নির্মাণকাজের সফলতা, ক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
