মহেশপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদ্যাপন উপলক্ষে ঝিনাইদহের মহেশপুরে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহেশপুর পৌর বিএনপি’র সভাপতি আমীরুল ইসলাম খাঁন চুন্নুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় উপজেলা বিএনপি’র কার্যালয়ের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা বিএনপি’র সভাপতি মেহেদী হাসান রনি বলেন।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস ,মহেশপুর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক সোহাগ খাঁন।সভায় বক্তারা ৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে বিএনপি সব সময় রাজপথে সোচ্চার রয়েছে। এর পুর্বে উপজেলা বিএনপি’র কার্যালয় থেকে একটি বিশাল র্যালী বের করা হয়।
