৩০ অক্টোবর ২০২৬
সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

জেলা

ফুলবাড়ীতে ইসলামিক ফাউন্ডেশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

প্রেসনিউজ২৪ডটকমঃ ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: ইসলামিক ফাউন্ডেশন ফুলবাড়ী, দিনাজপুর কর্তৃক আয়োজিত উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর ২০২৬, রবিবার দুপুর ১২.০০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার *মোঃ মাসুম বিল্লাহ।

এবারের প্রতিযোগিতায় কেরাত ও হামদ-নাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিশেষ সাফল্য অর্জন করেছে হাজির মোড়ে অবস্থিত মা আমেনা বালিকা কওমি মাদ্রাসার তিনজন শিক্ষার্থী। তারা উপজেলা পর্যায়ে পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, শিক্ষার্থীদের এই অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। অনুষ্ঠানটি আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন, ফুলবাড়ী, দিনাজপুর।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত