মতলব উত্তরে তিন মাদক কারবারি ও ২১ কিশোরকে গ্রেপ্তার

0
মতলব উত্তরে তিন মাদক কারবারি ও ২১ কিশোরকে গ্রেপ্তার

প্রেসনিউজ২৪ডটকমঃ মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি  চাঁদপুরের মতলব উত্তরে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২১ কিশোরকে আটক করা হয়। পরে পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই শেষে তাদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যার পর থেকে মতলব উত্তর থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

রবিবার (৪ অক্টোবর) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে মতলব উত্তর থানা পুলিশ। পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজন হলেন- মো. সবুজ (৩৩), নুরুল ইসলাম ওরফে কৃষ্ণা (৩৫) এবং দেলোয়ার হোসেন ওরফে দেলু (৪৯)। তাদের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা, ৫৫ পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা ও ২২ পিস ইয়াবা এবং ৯০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। এদিকে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ২১ কিশোরকে থানায় এনে তাদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই করা হয়।

অপরাধের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় পরে তাদের প্রকৃত অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। মতলব উত্তর থানা পুলিশের এ অভিযানে চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক নির্দেশনায় নেতৃত্ব দেন মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব এবং মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মানস বড়ুয়া। মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে জানিয়ে সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব বলেন, মতলব উত্তর থানায় সম্প্রতি নতুন অফিসার যোগদান করেছেন।

তার নেতৃত্বে মাদকবিরোধী অভিযান আরও গতিশীল হবে বলে আশা করছেন তিনি। মতলবের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here