পিপিএম পদক পাওয়ায়,এএসপি সানীবকে কলাকান্দা কমিউনিটি পুলিশিং কমিটির ফুলেল শুভেচ্ছা

0
পিপিএম পদক পাওয়ায়এএসপি সানীবকে কলাকান্দা কমিউনিটি পুলিশিং কমিটির ফুলেল শুভেচ্ছা

প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব প্রতিবেদক: পুলিশি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব। তিনি বলেছেন, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও বাড়াতে হবে। পাশাপাশি কমিটির সদস্যদের সমাজের উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

পিপিএম পদক অর্জন করায় সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীবকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ। শনিবার দুপুরে সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) কার্যালয়ে কলাকান্দা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আব্দুল মান্নান সাগর ও সাধারণ সম্পাদক মহসিন বেপারীর নেতৃত্বে নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। রফিকুল ইসলাম তাঁতী, আনোয়ার হোসেন বেপারী, জসিম বেপারী, আবু মুসা, দেলোয়ার হোসেন খান’সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব পিপিএম পদক পাওয়ায় তাকে অভিনন্দন জানানো হয়। কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ তার পেশাগত সাফল্য ও জনসেবামূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। শুভেচ্ছা বিনিময়কালে জাবীর হুসনাইন সানীব বলেন, কমিউনিটি পুলিশিং কার্যক্রম শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে সীমাবদ্ধ নয়; সমাজের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করাও এর অন্যতম লক্ষ্য। তাই কমিউনিটি পুলিশিং কার্যক্রম সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।

তিনি আরও বলেন, সমাজের শান্তি, নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ এবং সাধারণ মানুষের মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমিটির সদস্যদের নিজ নিজ এলাকায় সচেতনতা সৃষ্টি, অপরাধ প্রতিরোধ এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখতে হবে। এ সময় কলাকান্দা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আব্দুল মান্নান সাগর ও সাধারণ সম্পাদক মহসিন বেপারীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ বলেন, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও সুদৃঢ় হলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব। এজন্য তারা ভবিষ্যতে পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে জনসচেতনতামূলক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় শেষে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here