মতলবে জৈনপুর বাস চাপায় অটোবাইকের যাত্রী নিহত, ৪ জন আশঙ্কাজনক

0
মতলবে জৈনপুর বাস চাপায় অটোবাইকের যাত্রী নিহত, ৪ জন আশঙ্কাজনক

প্রেসনিউজ২৪ডটকমঃ চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুরের মতলব-গৌরীপুর পেন্নাই সড়কে জৈনপুর পরিবহন বাস চাপায় দাড়িয়ে থাকা অটোবাইক দুমড়ে মুচড়ে যায়। এতে অটোবাইকে থাকা সাদিয়া আক্তার (২৫) নামে মহিলা ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত হয়েছে হোসনেয়ারা বেগম(৫০),জিলানী (৩৩),পারভীন (৪২)এবং অটোবাইক চালক ফারুক হোসেন (৪৩)।

তাদের প্রত্যেকেই স্থানীয় এলাকাবাসী উদ্ধার করে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আজ শনিবার সকাল আনুমানিক সাড়ে ৫টায় মতলব-নারায়ণপুর সড়কের নাগদা বড় বাড়ীর সামনে এ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নাগদা বড় বাড়ীর আবু জাফরের স্ত্রী রাজিয়া খাতুন নামে এক মহিলা শুক্রবার রাতে ক্যান্সার জনিত কারনে মৃত্যুবরণ করেন।

সে সুবাদে তার নিকট আত্মীয় সাদিয়া আক্তার, হোসনেয়ারা বেগম,জিলানী,পারভীন সকাল ৫ টায় ঘিলাতলী থেকে একটি অটোবাইকে করে নাগদা বড় বাড়ীর উদ্দেশ্য রওয়ানা হয়। সেখান থেকে নাগদা বড় বাড়ীর সামনে মোড়ে রাস্তার পূর্ব পার্শ্বে অটোবাইকটি থামানো অবস্থায় দাড়িয়ে ছিলো।ঠিক ওই মুহূর্তে বাবুরহাট থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসা জৈনপুর পরিবহন (ঢাকা মেট্রো ব-১১-৪০৪৩) নামক বাসটি সড়কের পার্শ্বে যাত্রীসহ দাঁড়িয়ে থাকা অটোবাইকটিতে ধাক্কা দিলে সেটি দুমড়ে মুচড়ে যায়।

এতে যাত্রী ও চালকসহ ৫জন গুরুতর আহত অবস্থায় মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার আগেই সাদিয়া আক্তার নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে বলে মেডিকেল অফিসার ডাঃ নুরে আলম অভি বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া আহত হোসনেয়ারা বেগম,জিলানী,পারভীন ও অটোবাইক চালক ফারুক হোসেনের অবস্থা বেগতিক হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এদিকে বিক্ষুব্ধ এলাকাবাসী জৈনপুর পরিবহন বাস এবং বাসের ড্রাইভার কাউসার হোসেনকে আটকের পর পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান মানিক বলেন, এ বিষয়ে নিহতের মা সেলিনা বেগম বাদী হয়ে মামলা করেছে। ওই মামলায় বাস ড্রাইভারকে গ্রেফতার করা হয় এবং জৈনপুর পরিবহন বাসটি জব্দ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here