প্রেসনিউজ২৪ডটকমঃ ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে ৩০.৫ শতক জমি জোরপূর্বক দখলের চেষ্টা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১০ জনের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় লিখিত এজাহার দায়ের করেছেন এক কৃষক।অভিযোগকারী মো. জহুরুল হক ৪৯, পিতা- মৃত আবুল হোসেন, সাং- আমবাড়ী, ০৩নং ওয়ার্ড, ০৫নং খয়েরবাড়ী ইউনিয়ন, থানা- ফুলবাড়ী।
এজাহার সূত্রে জানা যায়, বাদী দীর্ঘদিন ধরে ফুলবাড়ী থানাধীন ০৫নং খয়েরবাড়ী ইউনিয়নের অম্রবাড়ী মৌজার জেএল নং-৬৫, খতিয়ান নং-২৯৭ ও ২৭২, দাগ নং-এসএ-৬৪৫, ৫৫৯, ৫১ এর ৩০.৫ শতক জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। অভিযোগে বলা হয়, গত ০৫/০৯/২০২৬ তারিখ সকাল আনুমানিক ৯.৩০টার দিকে একই এলাকার মো. রফিকুল, মো. শফিকুল, মো. রাশেদসহ ১০ জন লাঠি-সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে দলবদ্ধ হয়ে ওই জমিতে জোরপূর্বক প্রবেশ করে।
এসময় তারা বাদীর রোপণকৃত মিষ্টি লাউয়ের মাচা, একটি নাছারি ও একটি ফার্মার্স হাব ফার্ম ভাঙচুর করে। বাদী ও তার লোকজন বাধা দিতে গেলে আসামীরা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়। আসামীরা বলে “বাধা দিলে মেরে লাশ পুঁতিয়া রাখিবে”। এ বিষয়ে বাদী নিরুপায় হয়ে আইনগত ব্যবস্থা নিতে থানায় এজাহার দায়ের করেছেন।
এজাহারে উল্লেখিত অন্যান্য আসামীরা হলেন- মো. খোরশেদ, মো. রুহুল, মো. মহিন বাবু, মো. রিপন, মো. সিফ, মোছা. আকিলা ও মোছা. মর্জিনা। সবার বাড়ি আমবাড়ী এলাকায়। ফুলবাড়ী থানার ওসি বলেন, “এজাহার পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





