রাষ্ট্রবিরোধী অপপ্রচারের অভিযোগে সিফাত নামের এক যুবক গ্রেপ্তার

0
রাষ্ট্রবিরোধী অপপ্রচারের অভিযোগে সিফাত নামের এক যুবক গ্রেপ্তার

প্রেসনিউজ২৪ডটকমঃ প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি ও রাষ্ট্রবিরোধী অপপ্রচারের অভিযোগে গাজীপুর থেকে সিফাত আব্দুল্লাহ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয় বলে কালবেলাকে জানান গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রাব্বানী।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সিফাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা নিয়ে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।’ এ মামলার বাদী ওসি নিজেই। ওসি গোলাম রাব্বানী জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে যোগসূত্রের অভিযোগে তাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর বক্তব্য ও লেখালেখি করছিলেন। বিদ্যুৎ বিলসংক্রান্ত একটি বিষয়েও প্রধানমন্ত্রীকে অশালীন ভাষায় কটূক্তির অভিযোগ রয়েছে। পুলিশ জানিয়েছে, সিফাতের বিদ্যুৎ বিল নিয়ে ব্যক্তিগত কোনো বিরোধ বা জটিলতা ছিল কি না, তা এখনো যাচাই করা হয়নি।

আটকের পর গাছা থানায় এনসিপির কয়েকজন নেতাকর্মীকে দেখা গেলেও সিফাতের সঙ্গে দলটির কোনো যোগসূত্র পাওয়া যায়নি বলে জানিয়েছেন ওসি। তার সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট, রাজনৈতিক যোগাযোগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততা এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তদন্ত করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here