প্রেসনিউজ২৪ডটকমঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বিপুল পরিমানে অবৈধ সারসহ ট্রাক আটক করেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২০০১/এমপি হতে আনুমানিক ৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর বিশেষ অভিযান পরিচালনা করে। এ অভিযানের সময় একটি ট্রাক সন্দেহ হলে তল্লাশীর জন্য থামানো হয়।
বিজিবি টহল দল ট্রাকের মধ্যে থাকা সারের কাগজপত্র তল্লাশী করে কোন বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। এছাড়াও, ভারতে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে সার মজুত করছিল বলে ধারণা করা হচ্ছে। এ অভিযানে টিএসপি সার-৯,৫০০ কেজি, ডিএপি সার-১৪,৫০০ কেজি এবং ট্রাক-১টি আটক করতে সক্ষম হয়। আটককৃত ট্রাকসহ সারের আনুমানিক সিজার মূল্য- ৫৫,৬১,০০০ টাকা। আটককৃত সারসহ ট্রাক আখাউড়া কাস্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোত্তকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল আটক করা হয়।





