প্রেসনিউজ২৪ডটকমঃ মতলব চাঁদপুর প্রতিনিধি, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি ডিগ্র্রি কলেজের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১২টার সময় কলেজের হলরুমে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক (ইসলাম শিক্ষা বিভাগের) ও উদযাপন কমিটির আহবায়ক মোঃ মাকবুল আহমাদ এর সভাপতিত্বে ও কলেজের সিনিয়র প্রভাষক মোঃ আহসান উল্লাহ সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসাইন মোঃ ইয়াছিন ঢালী। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, ছেংগারচর সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও সিনিয়র প্রভাষক মোঃ কামাল উদ্দিন, সহকারী অধ্যাপক (ব্যবস্থাপনা) মোঃ আলম খান, সিনিয়র প্রভাষক (ইসলামী শিক্ষা বিভাগ) মোঃ হাবিবুর রহমান প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র প্রভাষক এবাদুল গাজী (দর্শন), সিনিয়র প্রভাষক (অর্থনীতি বিভাগ) কামরুন হাসান,পদার্থ বিভাগের কামরুল হাসান, প্রভাষক বিপ্লবী মনিরুজ্জামান, প্রভাষক আনোয়ার হোসেন ভুইয়া, কুলসুম আক্তার, রাবেয়া বশরি, নুরুজ্জামান, প্রভাষক শাহাব উদ্দিন, মোঃ ছালাউদ্দিন, (হিসাব বিজ্ঞান), মোঃ ইব্রাহিম কাজীসহ কলেজের অন্যান্য শিক্ষক,ছাত্র-ছাত্রীরা এসময় উপস্থিত ছিলেন। এসময় হামদ, নাতে রাসুল প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন, ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসাইন মোঃ ইয়াছিন ঢালী সহ অতিথিবৃন্দ।
আলোচনা সভা শেষে দেশ ও পৃথিবীর সকল মুসলমানের শান্তি ও সমৃদ্ধি কামনায় মুনাজাত বিশেষ দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন, সহকারী অধ্যাপক ইসলাম শিক্ষা বিভাগের মাকবুল আহমাদ। আলোচনা সভায় বক্তারা বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবন ও কর্মের নানা দিক তুলে ধরে বলেন, তিনি মানবতার শ্রেষ্ঠ মহামানব হিসেবে পৃথিবীতে শান্তি, ভ্রাতৃত্ব, ন্যায়বিচার ও সমতার শিক্ষা দিয়েছেন। নবীর আদর্শ অনুসরণ করলেই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব।
তরুণ প্রজন্মের মাঝে নবী করিম (সাঃ)-এর শিক্ষা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করে বক্তারা ইসলামের প্রকৃত মর্মবাণী সহনশীলতা, মানবপ্রেম ও ভ্রাতৃত্ববোধ অবলম্বনের আহ্বান জানান। অনুষ্ঠান শেষে মহানবী (সাঃ)-এর সম্মান, মুসলিম উম্মাহর ঐক্য, দেশের অগ্রগতি ও বিশ্বশান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।





