ফুলবাড়ীতে ছামেদুল চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

0
 ফুলবাড়ীতে ছামেদুল চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রেসনিউজ২৪ডটকমঃ ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি: যুব সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখার লক্ষ্যে দিনাজপুরের ফুলবাড়ীতে ‘ছামেদুল চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন হয়েছে। আমডুঙ্গীহাট যুব সমাজের আয়োজনে শুক্রবার ২১ আগস্ট বিকেল সাড়ে ৪টায় আমডুঙ্গীহাট মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন ৭নং শিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছামেদুল ইসলাম।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মকছেদ আলী সরকার ও রাজারামপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল গণি সরকার। উদ্বোধনী ম্যাচে সেতাবগঞ্জ খেলোয়াড় কল্যাণ সমিতি ১-০ গোলে পাঁচবিবি খেলোয়াড় কল্যাণ সমিতিকে পরাজিত করে।আয়োজকরা জানান, দিনাজপুরের ৮টি উপজেলার ৮টি দল নিয়ে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

চেয়ারম্যান ছামেদুল ইসলাম বলেন, “যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতেই এই আয়োজন। আমি পৃষ্ঠপোষক হিসেবে ইউনিয়নের যেকোনো জায়গায় এ ধরনের খেলায় সর্বাত্মক সহযোগিতা করব। টুর্নামেন্ট ঘিরে এলাকার ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here