ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত

0
ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত

প্রেসনিউজ২৪ডটকমঃ মো : মাহফুজুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ—এই স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। রোববার (১৬ আগস্ট ২০২৬ ইং)  উপজেলার রামগোপালপুরের মুন অভি মৎস্য হ্যাচারি অ্যান্ড ফিসারিজ-এর উদ্যোগে এ র‍্যালির আয়োজন করা হয়।

এতে মৎস্যচাষি, হ্যাচারি সংশ্লিষ্ট ব্যক্তি এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‍্যালিটি গৌরীপুর পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।  এ সময় মৎস্য উৎপাদন বৃদ্ধি, নিরাপদ ও আধুনিক পদ্ধতিতে মাছ চাষ এবং মৎস্য খাতের উন্নয়নে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়। জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সফল হ্যাচারি মালিক ও মুন অভি মৎস্য হ্যাচারি অ্যান্ড ফিসারিজের পরিচালক এমদাদুল হক মিলনকে দুর্যোগ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হুসাইন পুরস্কৃত করেন।

অনুষ্ঠানে বক্তব্যে এমদাদুল হক মিলন বলেন, মাছের উৎপাদন বৃদ্ধি, আধুনিক ও নিরাপদ মাছ চাষে মৎস্যচাষিদের উদ্বুদ্ধ করা এবং দেশের অর্থনীতিতে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা আরও শক্তিশালী করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে এ ধরনের আয়োজন মৎস্যচাষিদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দেশের মৎস্য খাতের টেকসই উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here