প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব সংবাদদাতা”বগুড়ার সারিয়াকান্দি উপজেলার একটি মাদ্রাসা মাঠে বৃহস্পতিবার লায়ন্স ক্লাব অব বগুড়ার সহযোগিতায় ৫শ’ দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন লায়ন্স ক্লাব ইন্টার ন্যাশনাল ৩১৫ এ২ এর গভর্ণর লায়ন মহসিন ইমাম চৌধুরী পিএমজেএফ। এ সময় গভর্ণর স্ত্রী রুফাইদা চৌধুরী তন্বী তার সঙ্গী ছিলেন। গভর্ণর লায়ন মহসিন ইমাম চৌধুরী পিএমজেএফ ঢাকা থেকে তার সফর সঙ্গীদের নিয়ে সারিয়াকান্দি মাদ্রাসা মাঠে এসে পৌঁছান বেলা একটায় এবং বগুড়া জেলা বিএনপির নির্বাহী সদস্য এবফানুর রহমান রেন্টুর সার্বিক সহযোগিতায় উপজেলার ৫শ’ দুস্থ্য ও অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, তেলসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন আইপিডিজি লায়ন শংকর কুমার রায়, সেক্রেটারী লায়ন এনায়েত উল্লাহ শফিক, ট্রেজারার লায়ন খাদিজা বিনতে মনির, চিফ কোঅর্ডিনেটর লায়ন সৈয়দ শাহ নাজমুল হক, জিএমটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন মোঃ ফারুক রহমান, জিএসটি ডিস্ট্রিক্ট কো অর্ডিনেটর লায়ন মোঃ রাকিব হোসেন, জিএমএ টিম লিডার লায়ন সামিউল মোক্তাদী, লায়ন দিদার হোসেন রুমান, লায়ন এস এম সাইদ হায়দার, লায়ন এস এম আজাদ রহমান এ্যানি, লায়ন নিটল আহম্মেদ আহম্মেদ, লিও এক্সচেঞ্জ চেয়ারপার্সন লায়ন নাজমা পারভীন। এসময় উপস্থিত ছিলেন পিকনিক চেয়ারপারসন লায়ন মুক্তার আলম, বগুড়া, রাজশাহী ও পাবনার কো অর্ডিনেটর লায়ন একরামুল কবির সন্টু, লায়ন জিএলটি দেব দুলাল দাস, লায়ন জিইটি আব্দুল মবিন জিন্না, জিএমটি লায়ন মোঃ আতিকুর রহমান মিঠু, জিএসটি লায়ন মোঃ মঞ্জুর কাদের, আরসি এডকোয়াটর লায়ন রেজা, লায়ন নজরুল ইসলাম। এর আগ গভর্ণর বগুড়ার গাবতলী পাইলট স্কুল ও বাইগুনী স্কুল মাঠে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ শেষে বৃক্ষ রোপন করেন।
আরও উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব বগুড়ার সভাপতি লায়ন এম এ মান্নান ও সাধারণ সম্পাদক লায়ন এম আর হাসান পলাশ। ত্রাণ বিতরণ শেষে জেলা গভর্ণর লায়ন মহসিন ইমাম চৌধুরী পি এমজেএফ তার সফর সঙ্গীদের সঙ্গী নিয়ে পার্বতীপুর, সৈয়দপুর হয়ে রংপুরের উদ্যেশে রওনা করেন। ত্রাণ বিতরণে সার্বিক সহযোগিতা করেন বগুড়া জেলা বিএনপির নির্বাহী সদস্য এরফানুর রহমান রেন্টু এবং বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও লায়ন্স ক্লাব অফ বগুড়া এর সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। সার্বিক তত্ত¡াবাবধানে ছিলেন রাজশাহী বিভাগের কোঅর্ডিনেটর লায়ন একরামুল কবির সন্টু।
উল্লেখ্য লায়ন মহসীন ইমাম চৌধুরী রুনু চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মোহনপুরে জন্মগ্রহণ করেন। তিনি মতলবের কৃতিসন্তান। তাহার পিতা মরহুম শামসুল হক চৌধুরী এবং মাতা মরহুমা আনোয়ারা চৌধুরী। তিনি ব্যবসায়িক ও সামাজিক অঙ্গনে তিনি সুপরিচিত এক নাম। তিনি দেশের স্বনামধন্য ব্র্যান্ডসমুহ ইমাম টেলিকম, স্মাইল মোবাইল, ইমাম মোবাইল এবং জিও মোবাইল এর প্রতিষ্ঠাতা ও কর্ণধার। লায়ন মহসীন ইমাম চৌধুরী রুনু বলেন, লায়ন সদস্যরা দীর্ঘদিন ধরে সরকারের সহযোগী হিসেবে দেশের দুস্থ মানবতার কল্যাণে এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে দীর্ঘদিন নিরলস কাজ করে যাচ্ছেন।





