ফুলবাড়ীতে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং অ্যাম্বুলেন্স উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত

0
ফুলবাড়ীতে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং অ্যাম্বুলেন্স উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত

প্রেসনিউজ২৪ডটকমঃ ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি :মাদক, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিবনগর ইউনিয়নের জন্য নতুন অ্যাম্বুলেন্স সেবা উদ্বোধন উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩১ জুলাই ২০২৬ রোজ শুক্রবার ৭নং শিবনগর ইউনিয়ন পরিষদের আয়োজনে এই সমাবেশের আয়োজন করা হয়।

মোহাম্মদ মুমিনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার জনাব আহমেদ হাসান। ৭নং শিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ হামেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা মাদক ও বাল্যবিবাহের কুফল তুলে ধরেন এবং সামাজিক সচেতনতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন।

একই অনুষ্ঠানে শিবনগর ইউনিয়নের নতুন অ্যাম্বুলেন্স সেবার শুভ উদ্বোধন করা হয়। ইউনিয়নের অসুস্থ ও জরুরি রোগীদের দ্রুত হাসপাতালে নিতে এই অ্যাম্বুলেন্স সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

আয়োজকরা জানান, ইউনিয়নকে মাদকমুক্ত ও বাল্যবিবাহমুক্ত রাখতে নিয়মিত এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। সমাবেশে ইউনিয়ন পরিষদের সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, রাজনৈতিক নেতা ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here