আবারও সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

0
আবারও সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

প্রেসনিউজ২৪ডটকমঃ রাজধানীর শাপলা চত্বরের গণহত্যার মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) বিকালে রাজধানীর গুলশানে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।শফিকুল ইসলাম ডিবি প্রধান, ডিএমপির অতিরিক্ত কমিশনার গণমাধ্যমের কাছে এরই মধ্যে তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরওয়ানা ছিল। তারই প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে, বুধবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে হাজিরা দিতে গিয়ে এই মামলায় আত্মসমর্পণ করার কথা জানান তিনি। হাজিরা শেষে লতিফ সিদ্দিকী বলেন, তিনি আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছেন।

তার আগে তাকে গ্রেপ্তার না করা হলে আগামী সপ্তাহের রবি বা সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করবেন। আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) থেকে বহিষ্কৃত লতিফ সিদ্দিকী জুলাই অভ্যুত্থানের পর গত বছরের আগস্টে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠান থেকে গ্রেপ্তার হয়েছিলেন। পরে সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় তাকে আসামি করে পুলিশ। কয়েক মাস পর জামিনে মুক্তি পান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here