মহেশপুরে ১২৮ বোতল এস্কাফ সিরাপসহ দু’মাদক ব্যবসায়ী আটক

0
মহেশপুরে ১২৮ বোতল এস্কাফ সিরাপসহ দু’মাদক ব্যবসায়ী আটক

প্রেসনিউজ২৪ডটকমঃ জিয়াউর রহমান জিয়া মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ ঝিনাইদহের মহেশপুরে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১২৮ বোতল অবৈধ ভারতীয় এস্কাফ সিরাপসহ দু’ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ৪ হাজার ৬৬০ টাকা ও ১টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৮৪ হাজার টাকা বলে জানায় পুলিশ।

​সোমবার রাত ১১টার দিকে মহেশপুর পৌরসভার কলেজ বাসস্ট্যান্ডের একটি রেস্তোরার সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন মহেশপুর উপজেলার সামন্তার গোপালপুর গ্রামের মৃত তবিবার রহমানের ছেলে আনসার কসাই ওরফে আশিক ইকবাল (৪০) এবং সামন্তা পটিপাড়া গ্রামের মৃত জাবের আলীর ছেলে হারুন অর রশিদ (২৮)।

​পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকা থেকে বাসে করে মাদকের একটি চালান ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এমন খবরের ভিত্তিতে মহেশপুর থানা পুলিশের একটি দল কলেজ বাসস্ট্যান্ডের সামনে চেকপোস্ট বসায়। পরে একটি বাস তল্লাশি করে তাদের কাছে থাকা প্লাস্টিকের বস্তা থেকে ১২৮ বোতল ভারতীয় মাদক এস্কাফ সিরাফ উদ্ধার করা হয়।

​মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানায়, এ ঘটনায় আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আরও জানায়, আটককৃত আসামী আনসার কসাইয়ের বিরুদ্ধে পূর্বেও একটি মামলা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here