প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব প্রতিবেদক:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সমাজসেবক মো. শাহজালাল প্রধান একটি আধুনিক, উন্নত, স্বচ্ছ ও জনবান্ধব ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল প্রধান নিজ এলাকার মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
শাহজালাল প্রধান রাজনৈতিক জীবনে হামলা মামলার শিকার হয়েছেন। দলের জন্য ত্যাগ করেছেন। তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে উন্নয়নে ভূমিকা রেখেছেন। তিনি বলেন, “ছোটবেলা থেকেই ষাটনল ইউনিয়নের প্রতিটা মানুষকে নিজের আপনজন । নিজের জন্য নয়, এলাকার মানুষের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য। ষাটনল ইউনিয়নের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা পেলে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ে তুলতে চান।”
শাহজালাল প্রধান মনে করেন, দক্ষ নেতৃত্ব, পরিকল্পিত উন্নয়ন ও জনগণের অংশগ্রহণের মাধ্যমে একটি এলাকার চিত্র বদলে দেওয়া সম্ভব। তিনি শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন, যুবসমাজের অগ্রগতি এবং নাগরিক সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পারিবারিকভাবেও তিনি দীর্ঘদিনের সামাজিক ও জনকল্যাণমূলক ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত। দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে কাজ করে আসছেন। শাহজালাল প্রধান বলেন, “আমার পরিবারের কাছ থেকে মানুষের পাশে থাকার শিক্ষা পেয়েছি।
সেই ধারাবাহিকতা ধরে রেখে ষাটনল ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই।”তিনি আরও বলেন, তিনি এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। বিভিন্ন সময়ে রাস্তাঘাট মেরামত ও মসজিদ মাদ্রাসায় উন্নয়নে অল্প করে হলেও নিজেকে সম্পৃক্ত রাখছেন নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ, সরকারি সুযোগ-সুবিধার সঠিক বাস্তবায়ন, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং তরুণদের উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
তিনি আশা প্রকাশ করেন, ষাটনল ইউনিয়নের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও ভালোবাসায় একটি উন্নত, সমৃদ্ধ, সুশাসিত ও মানবিক ইউনিয়ন গড়ে তোলা সম্ভব হবে।





