রূপগঞ্জে স্বেচ্ছাসেবকদল নেতার উদ্যোগে সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ

0
রূপগঞ্জে স্বেচ্ছাসেবকদল নেতার উদ্যোগে সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ

প্রেসনিউজ২৪ডটকমঃ স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নিজস্ব অর্থায়নে সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে খাতা, কলম ও শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করেছেন কাঞ্চন পৌরসভার ৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি সবুজ মিয়া।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে কাঞ্চন পৌরসভার বিভিন্ন এলাকায় অবস্থিত নয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম স্বপন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল মাহমুদ, কাঞ্চন পৌর যুবদলের ১ নং সদস্য মো. হাবিবুর রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল, কবির হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উপহার সামগ্রী বিতরণ শেষে আয়োজক ও কাঞ্চন পৌর ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি সবুজ মিয়া বলেন,শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের লেখাপড়ায় সামান্য সহযোগিতা করতে পারলেও সেটিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা যদি নিজ নিজ অবস্থান থেকে শিক্ষার্থীদের পাশে দাঁড়ান, তাহলে অনেক মেধাবী শিক্ষার্থী তাদের শিক্ষা জীবন আরও সুন্দরভাবে এগিয়ে নিতে পারবে।

ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয় শিক্ষক ও অভিভাবকরা এ উদ্যোগের প্রশংসা করে বলেন, বর্তমান সময়ে অনেক নিম্ন আয়ের পরিবারের জন্য সন্তানদের শিক্ষা উপকরণ সংগ্রহ করাও কষ্টসাধ্য হয়ে পড়ে। এমন উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়ানোর পাশাপাশি অভিভাবকদেরও কিছুটা স্বস্তি দেয়।

তারা সবুজ মিয়ার এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার আহ্বান জানান। স্থানীয়দের মতে, শিক্ষা সহায়তামূলক এ ধরনের সামাজিক উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রেরণা সৃষ্টি করে এবং সমাজে মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here