প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর জেলার মতলব উত্তরের মুন্সিরকান্দি অনুমোদনহীন ভাবে কৃষি জমির মাটি কেটে শ্রেণি পরিবর্তনের দায়ে জমির মালিক ও ড্রেজার মালিককে টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (৭ জুলাই) মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন।
অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত কৃষি জমির মাটি কাটার দায়ে গাজিরগাছ খোলা গ্ৰামের হাফেজ আলী পাঠানের ছেলে ইব্রাহিম পাঠান ও ড্রেজার মালিক সাইফুল ইসলামকে ৪০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত পাইপ বিনষ্ট করা হয়।বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ এর সংশ্লিষ্ট ধারায় ৪০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এ সময় আর এ ধরণের কাজ করবে না মর্মে মুচলেকা নেয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ জানান, অন্যের সাথে যোগসাজসে পুকুর কাটার নামে কৃষি জমির মাটি কাটার দায়ে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে জরিমানা করা হয়।কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করবে।





