মতলব উত্তরে পরিত্যক্ত অবস্থায় ২টি দেশীয় শটগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১

0
মতলব উত্তরে পরিত্যক্ত অবস্থায় ২টি দেশীয় শটগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১

প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব প্রতিবেদক  চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২টি দেশীয় শটগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১। ​র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে (৬ জুলাই) রাত পৌনে দুইটার দিকে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল চাঁদপুর জেলার মতলব উত্তর থানাধীন বেলতলী নয়াকান্দি এলাকায় এই অভিযান পরিচালনা করে। ​

ঘটনার বিবরণে জানা যায়, রাত্রিকালীন টহল ডিউটি করার সময় র‌্যাব সদস্যরা খবর পান বেলতলী নয়াকান্দি এলাকার একটি ঝোপের মধ্যে সন্দেহজনক একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ পড়ে রয়েছে। তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ব্যাগটির ভেতর থেকে ২টি দেশীয় শটগান এবং শটগানের ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

​র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার মো. নাঈম উল হক (বিপিজিএম) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উদ্ধারকৃত আলামতসমূহের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সেগুলোকে চাঁদপুর জেলার মতলব উত্তর থানায় হস্তান্তর করা হয়েছে।

অস্ত্র ও মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম চালানো হয়েছে এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র‌্যাবের এমন অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here