প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ ঝিনাইদহের মহেশপুরে ফেসবুকে অপপ্রচার প্রতিরোধ, মাদকের কুফল ও বাল্যবিবাহ প্রতিরোধ সংক্রান্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় মহেশপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মহেশপুর থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহাউল ইসলাম,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, উপজেলা জামায়াত ইসলামীর আমির ফারুক আহমদ, উপজেলা পুজা উদর্যাপন পরিষদের সভাপতি রঞ্জন কুমার মজুমদার,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া প্রমুখ।
বক্তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন অপপ্রচার ও গুজবের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। একই সাথে যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করা এবং সমাজ থেকে বাল্যবিবাহ দূরকরণের ওপর জোর দেওয়া হয়।
।





