প্রেসনিউজ২৪ডটকমঃ আজ শনিবার ৪ জুলাই দ্বিতীয় দিনের মত এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের জন্য অপেক্ষমান অভিবাবকদের মাঝে বিগত বছরগুলোর মত এবারো হাতপাখা ও মিনারেল ওয়াটার বিতরণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি ও ওয়ার্কিং ফর বেটার নারায়নগঞ্জ ও টিম খোরশেদের আহবায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবক রানা মুজিব, নাজমুল কবীর নাহিদ, আফজাল হোসেন, শওকত খন্দকার, রানা মুন্সি, মো:মুসা কামাল,মো:মিঠু,সুমন ভুইয়া,মাসুম খন্দকার, রাজিবুল ইসলাম,নাইম মোল্লা, ইদ্রিস মিয়া প্রমুখ আজ সরকারি সরকারি মহিলা কলেজ ও নারায়নগন্জ গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে অভিভাবকদের মধ্যে এই সেবা প্রদান করেন।
মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, বিভিন্ন এলাকা থেকে অভিবাবকরা এসে কেন্দ্রের আশেপাশে তাপদাহের মধ্যে অপেক্ষা করে,তাদের আভর্থ্যনা জানানোর জন্য আমাদের এই ক্ষুদ্র চেষ্টা। আমরা পর্যায়ক্রমে শহর,বন্দর ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে আমাদের সেবা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।তিনি এসময় শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার জন্য অভিববাকদের কাছে দোয়া প্রার্থনা করেন।





